অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। শুক্রবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার তরুণীদের ১১ বল হাতে রেখে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়া নারী ক্রিকেটাররা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। কাওমি ব্রে’র ৩৬ এবং এলা ব্রিসকোর অপরাজিত ২৭ রান সত্ত্বেও খুব অল্প রানে থেমে যেতে হয় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ নারী দলের ক্রিকেটারদের। দক্ষিণ আফ্রিকার বোলার অ্যাশলে ফন উইক ৩ ওভারে ১৭ রান দিয়ে একাই নেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে শুরুতে দ্রুত ২ উইকেট হারালেও প্রোটিয়া নারী ক্রিকেটাররা খেই হারায়নি। ওপেনার জেমা বোথা এবং মিডল অর্ডার ও অধিনায়ক কায়লা রেয়েনেক-এর দৃঢ়তায় সহজেই লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। জেমা বোথা ২৪ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন। ২৬ বলে ২৬ রান করেন কায়লা রেয়েনেক। ১৯ রান করেন কারাবো মেসো।

শেষ পর্যন্ত ১৮.১ ওভারে (১১ বল হাতে রেখে) ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার জয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে প্রোটিয়া নারীরা।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের