অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবিয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

ঘরের মাঠে টানা চতুর্থ ওয়ানডেতে দুইশর আগে অলআউট হলো অস্ট্রেলিয়া। তাদের আরও একটি লজ্জার হার উপহার দিলো দক্ষিণ আফ্রিকা।

ম্যাকেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রোটিয়ারা জিতেছে ৮৪ রানে। আগের ম্যাচে ৯৮ রানের জয় পেয়েছিল এইডেন মার্করামের দল। ফলে তিন ম্যাচ সিরিজ এক ওয়ানডে হাতে রেখেই নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে এটি টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার। সেই ২০১৬ সাল থেকে আর প্রোটিয়াদের সঙ্গে ওয়ানডে সিরিজে পারছে না অসিরা।

টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২৭৭ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩৭.৪ ওভারে ১৯৩ রানে গুটিয়ে গেছে মিচেল মার্শের অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার এই ব্যাটিং ব্যর্থতার মূল কারণ লুঙ্গি এনগিদির আগুনে বোলিং। ৪২ রান খরচায় একাই ৫ উইকেট শিকার করেন প্রোটিয়া এাই পেসার।

জশ ইংলিশ আর ক্যামেরন গ্রিন ছাড়া অস্ট্রেলিয়ার কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি। ইংলিশ ৭৪ বলে ১০ চার আর ২ ছক্কায় খেলেন ৮৭ রানের ইনিংস। ৫৪ বলে ৩৫ করেন গ্রিন। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

এর আগে ২৩ রানে ২ উইকেট হারালেও ম্যাথিউ ব্রিটজকে আর ত্রিস্তান স্টাবসের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে ৮৯ রান যোগ করেন তারা।

ব্রিটজকে ৭৮ বলে ৮ বাউন্ডারি আর ২ ছক্কায় খেলেন ৮৮ রানের ইনিংস। স্টাবস দলকে ৪৪ ওভার পর্যন্ত টেনে নিয়ে গেছেন, বোর্ডে তখন ২৪৫ রান। ৮৭ বলে তার ব্যাট থেকে আসে ৭৪ রান। শেষে কেশভ মহারাজ (২২ অপরাজিত), নান্দ্রে বার্গাররা (৮) চ্যালেঞ্জিং পুঁজি পর্যন্ত গেছেন।

অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ৬৩ রানে শিকার করেন ৩টি উইকেট।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের