অসুস্থ মালদ্বীপ প্রবাসীকে বিমান টিকিট দিলো হাইকমিশন

ব্রেইন স্ট্রোকে গুরুতর অসুস্থ হওয়া প্রবাসী বশির উদ্দিনকে বিমান টিকিট দিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।

বশির উদ্দিন গত ১৫ দিন যাবত ব্রেইন স্ট্রোক করে মালদ্বীপের রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। 

বৈধ কোন মালিকানা না থাকায়, চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে অসাধ্যকর ছিল। এ অবস্থায় তাকে দেশে ফিরে দ্রুত উন্নত চিকিৎসা নিতে বিমান টিকিট দিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন।

শনিবার (৭ জুন) বশির উদ্দিনকে হাইকমিশন অফিস থেকে ফ্রি ট্রাভেল পারমিট ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি বিমান টিকিট হস্তান্তর করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার। এ সময় অসুস্থ বশির উদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করেন হাইকমিশনার।

রোববার (৮ জুন) বশির উদ্দিন বাংলাদেশে ফিরে গেছেন বলেও নিশ্চিত করেছে হাইকমিশন।

বশির উদ্দিনের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। পরিবারের আর্থিক স্বচ্ছলতার লক্ষ্যে তিনি ১০ বছর আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছেন। দেশটির বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের