অষ্টমবারের মতো ক্যামেরুনের প্রেসিডেন্ট হলেন ৯২ বছরের পল

৯২ বছর বয়সী পল বিয়া অষ্টমবারের জন্য ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আবারও জাতীয় নির্বাচনে জয়ের মধ্য দিয়ে বিশ্বের দীর্ঘমেয়াদি এবং সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধানের তকমা পেয়েছেন পল বিয়া। ১৯৮২ সালে ক্যামেরুনের ক্ষমতায় আসেন পল বিয়া। গত ৪৩ বছর ধরে শক্তিশালীভাবে দেশটির ক্ষমতা ধরে রেখেছেন তিনি।

১২ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল সোমবার (২৭ অক্টোবর) ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দেশটির সাংবিধানিক কাউন্সিল দ্বারা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে পল বিয়ার নাম ঘোষণা করা হয়েছে। ক্যামেরুনের সংবিধানিক পরিষদের তথ্য মতে, পল বিয়া নির্বাচনে ৫৩ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিরোধী প্রার্থী ইসা চিরোমা পেয়েছেন ৩৫ দশমিক ১৯ শতাংশ ভোট।

সাংবিধানিক কাউন্সিলের সভাপতি ক্লেমেন্ট আতাঙ্গানা বলেন, প্রার্থী বিয়া পলকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হলো।

এ বছর তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসা চিরোমা বাকারি। তিনি পল বিয়ার সরকারের একজন মুখপাত্র ছিলেন। এ বছরের শুরুতে বিয়ার সঙ্গে মতবিরোধের কারণে দল ছেড়ে দেন। নির্বাচনে পলের বিপক্ষে প্রচারাভিযান চালান যা বড় জনসমাগম এবং বিরোধী দল ও নাগরিক সংগঠনগুলোর সমর্থন পায়।

তবে ক্যামেরুনে জাতীয় নির্বাচনের ফল প্রকাশের আগে রাজনৈতিক সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দেশটির উত্তরাঞ্চল ও প্রধান শহর দুয়ালায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিরোধী দলের সমর্থকদের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই চিরোমা দাবি করেছেন যে, তিনি ৫৪.৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর