অরিজিতের সঙ্গে সাক্ষাতের পরই বিতর্কে জড়ালেন আমির

চলতি সপ্তাহে গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে মুম্বাই থেকে মুর্শিদাবাদে ছুটে এসেছিলেন বলিউড তারকা আমির খান। সোমবার (২ ফ্রেব্রুয়ারি) থেকে বুধবার পর্যন্ত টানা তিন দিন বহরমপুরের একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করেন তিনি।

অরিজিতের সঙ্গে আড্ডা, গভীর রাতে ছাদে ঘুড়ি ওড়ানো কিংবা স্টুডিওতে দীর্ঘ সময় কাটানোর মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মুহূর্তেই। তবে সেই আনন্দঘন সফরের রেশ কাটতে না কাটতেই বিতর্কে জড়িয়ে পড়লেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

অভিযোগ উঠেছে, গভীর রাতে অরিজিৎ সিংকে সঙ্গে নিয়ে জিয়াগঞ্জের একটি সরকারি কলেজে অনুমতি ছাড়াই প্রবেশ করেন আমির খান। শুধু প্রবেশই নয়, সেখানে দীর্ঘ সময় কাটানো, ব্যাডমিন্টন খেলা এবং শুটিং করার অভিযোগও উঠেছে দুই তারকার বিরুদ্ধে। এই অভিযোগ প্রকাশ্যে আনেন রানি ধন্যা কুমারী সরকারি কলেজের অধ্যক্ষ অজয় অধিকারী।

অধ্যক্ষ অজয় অধিকারী তার ফেসবুক পেজে দুটি ভিডিও পোস্ট করে জানান, কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাত ১টার পর প্রায় ১০টি মোটরবাইক নিয়ে আমির ও অরিজিতসহ প্রায় ২০ জন কলেজ চত্বরে প্রবেশ করেন। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, তারা রাত ১টা ৫ মিনিটে কলেজে ঢোকেন এবং প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট সেখানে অবস্থান করেন। রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে তারা কলেজ ত্যাগ করেন বলে দাবি করা হয়।

ভিডিও পোস্ট হওয়ার পরপরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে অল্প সময়ের মধ্যেই ওই পোস্ট দুটি মুছে ফেলেন অধ্যক্ষ। পরে তিনি ফেসবুকে জানান, ‘বাধ্য হয়ে পোস্টটি ডিলিট করতে হলো।’ যদিও কেন তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তীব্র আকার ধারণ করে। কেউ প্রশ্ন তুলছেন তারকাদের দায়িত্ববোধ নিয়ে, আবার কেউ অনুমতি ছাড়া সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ ও শুটিংয়ের অভিযোগকে গুরুতর বলে মনে করছেন। জানা যায়, অভিযোগ প্রকাশ্যে আসার পর অধ্যক্ষের উপর বিভিন্ন মহল থেকে ‘চাপ’ ও ‘অনুরোধ’ আসে পোস্ট সরিয়ে নেওয়ার জন্য। শেষ পর্যন্ত সেই চাপের মুখেই নাকি ভিডিও দুটি ডিলিট করতে বাধ্য হন তিনি।

এ বিষয়ে এখন পর্যন্ত আমির খান বা অরিজিৎ সিং-কেউই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে ঘটনাটি ঘিরে আলোচনা ও বিতর্ক সোশ্যাল মিডিয়ায় এখনো থামেনি।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি