অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় মারা গেছেন

ওপার বাংলার সিনে জগতে আবারও নক্ষত্র পতন। জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। সোমবার (২৫ আগস্ট) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিনেতার প্রয়াণে টলিউডেও গভীর ভাবে শোকের ছায়া নেমেছে।

অভিনয়ের পাশাপাশি জয় বন্দ্যোপাধ্যায় রাজনীতিতেও সক্রিয় ছিলেন। পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য কমিটির সদস্য ছিলেন। ২০১৪ সালে বীরভূম ও ২০১৯ সালে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হয়েছিলেন। তবে সাফল্য পাননি। ব্যক্তিগত জীবনে তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দোপাধ্যায়কে বিয়ে করেছিলেন। ভেঙে গিয়েছিল সেই সংসার। শেষ জীবনে তিনি নিঃসঙ্গই ছিলেন।

১৯৬৩ সালে ২৩ মে জম্ম জয় বন্দ্যোপাধ্যায়ের। ছোটবেলা থেকেই অভিনয়ে প্রতি তার গভির ঝোঁক ছিল। ‌‘অপরূপা’ বাংলা সিনেমার অভিনয়ে তার হাতে খড়ি। এরপর ‘চপার’ ছবিতে অভিনয় করে প্রশংসা পান তিনি। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ‘নাগমতি’, ‘মিলন তিথি’, ‘আমরা’, ‘হীরক জয়ন্তী’সহ বেশ কিছু জনপ্রিয় ছবিতে নায়ক হয়ে দর্শক মাতিয়েছিলেন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের