অবৈধ অভিবাসীদের সুখবর দিল ফ্রান্স

অবৈধ অভবাসীদের জন্য সুখবর দিয়েছে ফ্রান্স সরকার। অনিয়মিত অভিবাসীদের বৈধ হওয়ার জন্য একটি কর্মসূচি নিয়েছে তারা।  বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করেছে ফরাসি সরকার। মূলত শ্রমবাজারে কর্মী সংকট মোকাবিলায় তারা এমন পদক্ষেপ নিয়েছে।

ফ্রান্সের শ্রম, স্বাস্থ্য, সংহতি ও পরিবার মন্ত্রণালয়ের সুপারিশক্রমে প্রণীত এই তালিকায় অন্তর্ভুক্ত পেশাগুলোতে বর্তমানে কর্মরত অনিয়মিত অভিবাসীরা এখন ‘টেম্পোরারি ওয়ার্কার’ বা ‘এমপ্লয়ি’ ক্যাটাগরির অধীনে এক বছরের জন্য অস্থায়ী বাসস্থান কার্ডের আবেদন করতে পারবেন।

তালিকাভুক্ত পেশাসমূহের মধ্যে রয়েছে, নির্মাণ শ্রমিক, কৃষিশ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, হোটেল-রেস্তোরাঁ কর্মী, গৃহসহায়ক, রান্নাঘরের সহকারী ও রাঁধুনি।  এছাড়া বাজারজাতকরণ কর্মীসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খাতও এ তালিকায় অন্তর্ভুক্ত।

নতুন নিয়ম অনুযায়ী আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে—

১. ফ্রান্সে কমপক্ষে তিন বছর বসবাস।

২. সর্বশেষ দুই বছরে অন্তত ১২ মাস তালিকাভুক্ত পেশায় কাজের প্রমাণ।

৩. অপরাধমূলক রেকর্ড না থাকা এবং পুলিশের ক্লিয়ারেন্স সনদ।

৪. ফরাসি মূল্যবোধে সম্মান প্রদর্শন ও সমাজে একীভূত হওয়ার প্রমাণ।

এই পদ্ধতি ২০২৬ সাল পর্যন্ত পরীক্ষামূলকভাবে কার্যকর থাকবে।

উল্লেখ্য, এবারই প্রথম আবেদনকারীরা নিয়োগকর্তার সরাসরি অংশগ্রহণ ছাড়াই নিজে থেকে আবেদন করতে পারবেন।

ভাষা জ্ঞান এখন বড় চ্যালেঞ্জ

২০২৪ সালের জানুয়ারিতে পাস হওয়া নতুন অভিবাসন আইনে ভাষা জ্ঞান সংক্রান্ত শর্ত আরও কঠোর করা হয়েছে। বহু বছরের বাসস্থান কার্ড পেতে এখন B1 স্তরের (পূর্বে A2) ফরাসি ভাষা দক্ষতা প্রয়োজন। আর ১০ বছরের রেসিডেন্ট কার্ড ও নাগরিকত্ব পেতেও ভাষার উচ্চতর স্তর (B1 ও B2) আবশ্যক করা হয়েছে।

বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ

ফ্রান্সে বসবাসরত বহু বাংলাদেশি নাগরিক বর্তমানে নির্মাণ, হোটেল-রেস্তোরাঁ ও পরিচ্ছন্নতা খাতে কাজ করছেন। এ খাতগুলো নতুন তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায়, তারা বৈধতার জন্য আবেদন করতে পারবেন। তবে, ভাষা জ্ঞান ও অন্যান্য শর্ত পূরণ করাও হবে গুরুত্বপূর্ণ।

শ্রমমন্ত্রী আস্ত্রিদ পানোসিঅঁ-বুভে বলেন, ‘এ তালিকাটি শ্রমবাজারের চাহিদা, মানবিক বাস্তবতা ও জাতীয় স্বার্থকে মাথায় রেখে তৈরি করা হয়েছে।’

চাকরি বিষয়ক সরকারি সংস্থা ফ্রঁন্স ত্রাবাই পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে কেবল হোটেল-রেস্তোরাঁ খাতেই তিন লাখ ৩৬ হাজার পদ শূন্য থাকবে, যার অনেকগুলো পূরণে কঠিন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

ফরাসি ট্রেড ইউনিয়ন সিজিটির মতে, তালিকাটি রাজনৈতিক সমঝোতার প্রতিফলন হলেও বাস্তব শ্রমবাজার চাহিদা পুরোপুরি প্রতিফলিত হয়নি।

  • Related Posts

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্পবিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়।সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী…

    Continue reading
    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, শেখ হাসিনা…

    Continue reading

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ফাঁসির আসামি হওয়ায় দেশে ঢুকলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ইরান, সিরিয়া ও সৌদি পারমাণবিক চুক্তি নিয়ে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর প্রস্তাব

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরই ইউক্রেনে ব্যাপক রুশ হামলা

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    আন্দোলন প্রত্যাহারের পর ভারতে চলছে ধরপাকড়

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    চট্টগ্রামে বিএনপি-এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতি

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি: ব্রাজিলের জার্সি তুলে রাখলেন নেইমার

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বৈভব সূর্যবংশীর বিশাল লাফ

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী

    নিজের অভিনয় গুরুকে শ্রদ্ধা জানিয়ে যা লিখলেন চঞ্চল চৌধুরী