অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যুক্তরাজ্য, গ্রেফতার আতঙ্কে বাংলাদেশিরাও

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে ব্রিটিশ সরকার। এক মাসে রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এতে, বাংলাদেশি কমিউনিটিতেও বেড়েছে গ্রেফতার আতঙ্ক।

লন্ডনের ২০৯টি স্থানে অভিযান চালিয়ে গত জানুয়ারিতে ১৪২ জনকে গ্রেফতার করে ব্রিটিশ ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম। 

২০২৪ সালের একই সময়ে এমন অভিযানে গ্রেফতারকৃতের সংখ্যা ছিলো ৮৩। গত ১০ ফেব্রুয়ারি অবৈধ অভিবাসী ধরপাকড় বৃদ্ধির এমন পরিসংখ্যান প্রকাশ করেছে ব্রিটিশ হোম অফিস।

হোম অফিসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যজুড়ে গ্রেফতারের সংখ্যা দাড়িয়েছে ৬০৯ জনে। এর আগে যা ছিলো ৩৫২। 

হঠাৎ করেই অবৈধ অভিবাসী গ্রেফতারে যুক্তরাজ্য সরকারের কঠোর অবস্থানকে নানাভাবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, আগে অভিবাসী ধরতে সাধারণত রেস্তোরাঁগুলোতে অভিযান চালানো হতো। এবার এই তালিকায় যুক্ত হয়েছে সেলুন, সুপারমার্কেট, কার ওয়াশের মতো স্থানগুলো। 

এতে বাংলাদেশি কমিউনিটিতে বেড়েছে আতংক। তাই অভিবাসীদের বসবাসের প্রক্রিয়া নিয়মিতকরণে পরমর্শ দিচ্ছেন আইনজীবীরা।

২০২৪ সালের ৫ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে ৫ হাজার ৪২৫টি স্থানে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৯৩০জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। এই সময়ে অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে চালানো অভিযানের পরিমাণ আগের তুলনায় ৩৮ শতাংশ বেশি।

২০১৮ সালের পর এবারই সর্বোচ্চ অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠায় ব্রিটিশ সরকার। যেখানে চার্টার ফ্লাইট ভাড়া করে পাঠানো হয় ৮৫০ জনকে। 

ধারণা করা হচ্ছে, অবৈধ অভিবাসন প্রশ্নে কঠোর অবস্থান গ্রহণ করে ভোটারদের সমর্থন ধরে রাখতে চায় ক্ষমতাসীন লেবার সরকার।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর