অবশেষে প্রকাশ্যে এলো ‘ছাওয়া’র টিজার,চেনা যাচ্ছে না ভিকি কৌশলকে

দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষে ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’ সিনেমার টিজার প্রকাশ্যে এসেছে। এতে ভিকিকে দেখে চেনাই যাচ্ছে না। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ও রাশমিকা মান্দানা।

ভিকি কৌশল এতে ভারতীয় যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজী মহারাজের ছেলে ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে হাজির হয়েছেন। সিনেমা টিজার মুক্তি সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে। নেটিজেনদের অনেকেই বলছেন, টিজারে ভিকি কৌশলকে অচেনা লাগছে। টিজারের প্রতিটি দৃশ্য শিউরে ওঠার মতো বলেও জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

এ টিজারে ভিকিকে ঘোড়ার পিঠে যোদ্ধাদের পোশাকে দেখা যাচ্ছে। তাকে একা হাতে শত্রুদের সমুদ্রকে রুখে দিতে লড়াই করতে দেখা যাচ্ছে। পেছন থেকে এক শক্তিশালী কণ্ঠ ভেসে আসছে। ভিকির কণ্ঠে শোনা যাচ্ছে, ‘ছত্রপতি শিবাজীকে বাঘ বলা হয়, এবং বাঘের সন্তানকে ছাওয়া।’ ঐতিহাসিক ড্রামা ঘরানার সিনেমাটি লক্ষ্মণ উতেকর নির্মাণ করেছেন।

‘ছাওয়া’ সিমোটির দৃশ্য ধারণের কাজ চলতি বছরের মে মাসে শেষ করেন ভিকি কৌশল। এরপর নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিনেমার টিমের সবাইকে কৃতজ্ঞতা জানান এ অভিনেতা। ভিকি কৌশলের পোস্টে এদিন শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন, ভূমি পেডনেকর, আয়ুষ মেহরা, নেহা ধুপিয়া, শর্বরী ওয়াঘ, সানিয়া মলহোত্র, শান্তনু মাহেশ্বরীসহ অনেক তারকা।

এদিকে শুটিং শেষ করার আগেই রাশমিকা মান্দানাও পুরো টিমের হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দীনেশ ভিজানের ‘ম্যাডক ফিল্মস’র প্রযোজনায় ‘ছাওয়া’ সিনেমাটি আসছে ৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি