অবশেষে জানা গেলো ‘দ্য রাজা সাব’ মুক্তির তারিখ

‘বাহুবলী’ খ্যাত ভারতের সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘দ্য রাজা সাব’। এ ছবির মুক্তির অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। কয়েক দফা তারিখ নির্ধারণ শেষে চূড়ান্ত ঘোষণা এসেছে। সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ৫ ডিসেম্বর। ছবির টিজারটি প্রকাশ পাবে ১৬ জুন।

ভারতীয় সিনেমার জন্য ডিসেম্বর এখন হয়ে উঠেছে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ মুক্তির সময়। বছর শেষে প্রেক্ষাগৃহে দর্শকের ঢল ধরে রাখতেই ‘দ্য রাজা সাব’ এ সময়টিকে বেছে নিয়েছে। ‘বাহুবলী’ সিরিজের পর প্রভাস যে ধরণের ভিন্নধর্মী ঘরানায় কাজ করছেন, এটি তারই ধারাবাহিক অংশ।

সাধারণত অ্যাকশনধর্মী চরিত্রে দেখা গেলেও এবার প্রভাস ধরা দিচ্ছেন এক ভৌতিক-কমেডির হাইব্রিড ছবিতে। ছবিটি পরিচালনা করছেন মারুতি। তিনি হাস্যরস ও ঘরানাভিত্তিক উপাদানকে একত্রে মিশিয়ে সিনেমা নির্মাণে দক্ষ।

পিপল মিডিয়া ফ্যাক্টরি-র ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক টি.জি. বিশ্বপ্রসাদ। সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন কার্তিক পলানি এবং সঙ্গীত পরিচালনায় থামান এস.।

ছবিটির মূল চরিত্রে প্রভাস ছাড়াও আছেন মালবিকা মোহনান, নিধি আগারওয়াল এবং ঋদ্ধি কুমার। তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালায়ালামসহ বহুভাষায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১