অপারেশন সিন্দুর: ভারত-পাকিস্তানের তারকাদের বার্তা

ভারতীয় সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে যে তারা ‘অপারেশন সিন্দুর’-এর অংশ হিসেবে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৯টি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর পরিচালনা করে। পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত হানা হয়, যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং নির্দেশ দেয়া হয়েছিল


দিল্লির আগ্রাসনকে যুদ্ধ ঘোষণার সুস্পষ্ট ইঙ্গিত বলে হুঁশিয়ার করেছে ইসলামাবাদ। স্বাভাবিকভাবেই দুই দেশের মধ্যে বিরাজ করছে উত্তেজনা, যা ভারত-পাকিস্তান দুই দেশের সাধারণ মানুষের মতো প্রভাব ফেলেছে বিনোদন অঙ্গনের তারকাদের মনেও।


বিশেষকরে বলিউড তারকারা এটাকে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কৌশল হিসেবে দেখছেন। তারা ভারতীয় সেনা এবং যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সবাইকে সাহস দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে।

যেমন, দক্ষিণি অভিনেতা আল্লু অর্জুন এই অভিযানকে সমর্থন করে লিখেছেন, ‘ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক। জয় হিন্দ।’ অন্যদিকে বলিউড তারকা অক্ষয় কুমার লিখেছেন, ‘জয় হিন্দ, জয় মহাকাল।’


অভিনেত্রী-নির্মাতা কঙ্গনা রনৌত ভারতের এই অভিযানকে সমর্থন দিয়ে লিখেছেন, “ভারত মাতা কি জয়। সন্ত্রাসের প্রতি কোনও সহনশীলতা নয়।


দক্ষিণি সুপারস্টার রজনীকান্ত বলেছেন, ‘যোদ্ধার লড়াই শুরু হল। মিশন শেষ না হওয়া পর্যন্ত থামবে না। মোদিজি গোটা দেশ আপনার সঙ্গে রয়েছে।’


তরুণ নায়িকা রাকুল প্রীত ভারতীয় যোদ্ধাদের লক্ষ্য করে লিখেছেন, ‘আমাদের বীরদের অতুলনীয় সাহসের জন্য স্যালুট জানাই।’


এই যখন বলিউড তারকাদের ভাষ্য, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানি তারকাদের ভাষ্য আবার আলাদা। পাকিস্তানে ভারতের এই হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও মাহিরা খান।

শেষ রাতে ভারতের এই হামলার প্রতিবাদ করে ইনস্টাগ্রাম স্টোরিতে মাহিরা লিখেছেন, ‘এটি প্রকৃত অর্থেই কাপুরুষোচিত হামলা! আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন। আমিন।’


অন্যদিকে প্রতিবাদ করে হানিয়া লিখেছেন, ‘কাপুরুষোচিত’।

অভিনেতা ফাহাদ খান লিখেছেন, ‘যারা এই লজ্জাজনক হামলায় আহত ও নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। নিহতদের আত্মার জন্য প্রার্থনা। তাদের ভালোবাসার মানুষদের জন্য আজ যে দিন এসেছে, তার জন্য তাদের মনে যেন শক্তি থাকে।’

এরপর তিনি লিখেছেন, ‘আমার আন্তরিক অনুরোধ, উত্তেজনাকর কথাবার্তা দিয়ে আগুন জ্বলানো বন্ধ করুন। নিরীহ মানুষের জীবনের কোনও মূল্য নেই? সবার ভালো বোধশক্তির জয় হোক। ইনশাল্লাহ। পাকিস্তান জিন্দাবাদ।’

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প