অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি হংকংকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

বৃহস্পতিবার চীনের দাজহুতে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। ছেলে ও মেয়েদের টুর্নামেন্ট হচ্ছে এক সাথেই। প্রথম দিনে বাংলাদেশের ছেলেদের ম্যাচ ছিল হংকংয়ের বিরুদ্ধে। ৩-০ গোলে জিতে শুভসূচনা করেছে বাংলাদেশের ছেলেদের দল।

বাংলাদেশের জোড়া গোল করেছেন দ্বীন ইসলাম। ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকার পর ২০ ও ২৬ মিনিটে দুটি গোল করেন তিনি। প্রথমটি ছিল ফিল্ড গোল, দ্বিতীয়টি করেছেন পেনাল্টি কর্নার থেকে। দলের তৃতীয় গোলটি পেনাল্টি কর্নার থেকে করেছেন অমিত হাসান।

২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল ছেলেদের সর্বশেষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। সেই টুর্নামেন্টে গ্রুপ পর্বে ভারতকে হারালেও ফাইনালে তাদের কাছেই হেরে রানার্সআপ হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। এবার টুর্নামেন্টে খেলছে না ভারত।

এবার ছেলেদের বিভাগে অংশ নিচ্ছে ১১টি দল। বাংলাদেশের গ্রুপে হংকংয়ের পাশাপাশি রয়েছে পাকিস্তান, চীন ও শ্রীলঙ্কা।

মেয়েদের বিভাগে বাংলাদেশের প্রথম ম্যাচ শুক্রবার। প্রতিপক্ষ শক্তিশালী জাপান। আট দলের মেয়েদের বিভাগে বাংলাদেশের গ্রুপ সঙ্গী আরও দুটি দল-উজবেকিস্তান ও হংকং।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের