অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ভারতের কাছে হার বাংলাদেশের মেয়েদের

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হেরে গেছে ভারতের কাছে। শুক্রবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে।

চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্ধেই এক গোলে পিছিয়ে পড়েন আলপি-প্রীতিরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করেও পারেনি বাংলাদেশের মেয়েরা। উল্টো দ্বিতীয়ার্ধে আরেক গোল হজম করে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

এই টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দল ভারত। সেই দলের বিপক্ষে বাংলাদেশ হাইলাইন ডিফেন্স করে খেলতে গিয়ে দুই অর্ধে দুটি গোল হজম করে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছে।

১৪ মিনিটেই গোল করে এগিয়ে যায় ভারত। মাঝমাঠ থেকে বল ধরে ভারতের এক ফুটবলার দুর্দান্তভাবে বাংলাদেশের তিন খেলোয়াড়কে কাটিয়ে পাস দেন। বল ধরে চমৎকার শটে জালে বল পাঠান ভারতের পার্ল ফার্নান্দেস। ৭৬ মিনিটে আলিশার কর্নার থেকে নিখুঁত ভলিতে জাল কাঁপান ভারতের বনিপিলা শুলাই।

নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। বাংলাদেশকে হারিয়ে বড় বাধা টপকালো তারা। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। চার দেশের এই টুর্নামেন্টে একে অপররের বিপক্ষে দুইবার করে খেলবে।

বাংলাদেশের তৃতীয় ও চতুর্থ ম্যাচ ২৪ ও ২৭ আগস্ট নেপালের সঙ্গে। ২৯ আগস্ট আবার ভুটানের মুখোমুখি হবে তারা। আর ৩১ আগস্ট টুর্নামেন্ট শেষ হবে ভারত ম্যাচ দিয়ে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের