অনিল কাপুরকে বিয়ে, যা বললেন মাধুরী

হিন্দি সিনেমার ইতিহাসে মাধুরী দিক্ষিত ও অনিল কাপুর জুটি মানেই হিট। ‘তেজাব’, ‘রাম লখন’, ‘বেটা’, ‘পুকার’-এর মতো অসংখ্য সফল ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের। এই অনবদ্য অন-স্ক্রিন কেমিস্ট্রির মাঝেই একসময় প্রশ্ন উঠেছিল তাদের মধ্যে কি ব্যক্তিগত সম্পর্ক ছিল?

জবাবে মাধুরী একবার স্পষ্টই জানিয়েছিলেন, অনিল কাপুরকে তিনি বিয়ে করতে পারতেন না। ১৯৮৯ সালে মুভি ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে, মাধুরী বলেন, ‘না! আমি ওর (অনিল) মতো কাউকে বিয়ে করতাম না। ও খুব হাইপারসেনসিটিভ। আমি চাই আমার স্বামী একটু শান্ত, কুল টাইপের হোক। অনিলের সঙ্গে অনেক সিনেমা করেছি, ওর সঙ্গে কাজ করে আমি খুবই আরাম পেয়েছি। কিন্তু একান্ত কোনো সম্পর্ক আমাদের ছিল না।’

তবে তাদের নিয়ে প্রেমের গুজব উপভোগ করতেন বলে জানান মাধুরী।

অনিল কাপুর মাধুরীর সঙ্গে জুটি হওয়ার আগেই সুনীতা কাপুরকে বিয়ে করেছিলেন। তবু তাদের প্রেমের গুজব ছড়িয়েছিল। পরে সঞ্জয় দত্তের সঙ্গে জুটি হওয়ার পর সেই গুঞ্জনে ভাটা পড়ে। তখন চারদিকে ছড়িয়ে যায় প্রেম করছেন সঞ্জয়-মাধুরী। হয়তো সত্যিই সেখানে হৃদয়ের সম্পর্ক ছিল দুই তারকার। তবে সঞ্জয় আইনি ঝামেলায় জড়িয়ে পড়লে মাধুরী নিজেকে সেই সম্পর্ক থেকে সরিয়ে নেন। কখনোই এই ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেননি তিনি।

সঞ্জয় দত্তের সঙ্গে ‘সাজন’ ও ‘খলনায়ক’ ছবিগুলোতে দারুণ সাফল্য পেয়েছেন মাধুরী। দীর্ঘদিন পর ২০১৯ সালে তারা আবার একসঙ্গে কাজ করেন ‘টোটাল ধামাল’ ছবিতে।

বাস্তবে মাধুরী বিয়ে করেছেন নিজের পছন্দমতো স্পষ্ট, শান্ত স্বভাবের মানুষ ডা. শ্রীরাম নেনেকে। তার সঙ্গে তিনি সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন।

  • Related Posts

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    মাঠের লড়াই শুরুর আগে ফরাসিদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়েছিলেন ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল। কথা রেখেছেন স্প্যানিশ তরুণ।কিলিয়ান এমবাপ্পের টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন চুরমার করে দিয়ে দীর্ঘ ১৬ বছর…

    Continue reading
    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স কোনো “স্বাধীনতা দিবস” পালন করে না, বরং এর পরিবর্তে প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে। প্যারিস, ফ্রান্স উইসম গ্রেন্ডির পাঠানো সংবাদে…

    Continue reading

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্সের স্বপ্ন ভেঙে ফাইনালে স্পেন

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    ফ্রান্স প্রতি বছর ১৪ই জুলাই তাদের জাতীয় দিবস, বাস্তিল দিবস (লা ফেত ন্যাশিওনাল) উদযাপন করে

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রধান শিরোনামের কেন্দ্রবিন্দুতে ছিলেন

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়ে ক্যাম্প টাউম সাক থেকে ২০০ জনেরও বেশি শিশু ও কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়ে যায়

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    সবচেয়ে সুন্দরী ও রুচিশীল নারীদের মধ্যে একজন হলেন প্রিন্স উইলিয়ামের স্ত্রী প্রিন্সেস অফ ওয়েলস

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    ইরাকের নতুন প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের সাথে

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করবো প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প