অনির্দিষ্টকালের জন্য বাকৃবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ

দিনভর উত্তপ্ত পরিস্থিতির জেরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।  

রোববার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়।

ফেসবুক পোস্টে বাকৃবি উপাচার্যের সূত্রে বলা হয়, আজ বেলা ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের পর উদ্ভূত পরিস্থিতিতে রাত সাড়ে ৯টায় ভার্চ্যুয়ালি জরুরি সিন্ডিকেট সভা হয়।  

সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকালের জন‍্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো। সব ছাত্র-ছাত্রীকে ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও ওই পোস্টে জানানো হয়।

খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো. তৌফিকুল ইসলাম। তিনি বলেন, জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে মর্মেও সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

এর আগে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। শনিবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়ায় দুপুর ১টা থেকে উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখেন তারা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপু। এ সময় লাঠিসজ্জিত একদল ব্যক্তি শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পরে তারা মিলনায়তনের তালা খুলে অবরুদ্ধ শিক্ষকদের বের করে দেয়।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের