অটোরিকশায় ডিবি পুলিশের গাড়ির ধাক্কা, নিহত ২

পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৯ আগস্ট) রাতে পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের তিন মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পঞ্চগড় উপজেলা সদরের গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইয়াসিন আলী (৭) ও জগদল এলাকার লুৎফর রহমানের ছেলে আহমদ আলী (৫৫)।

আহতরা হলেন, একই উপজেলার চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) ও কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আহমদ আলীসহ হতাহতরা পঞ্চগড় জেলা শহর থেকে জগদল বাজারে যাচ্ছিলেন। তিনমাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা গোয়েন্দা পুলিশের একটি মাইক্রোবাস একই পাশের একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে ধাক্কা দেয়। এ ঘটনায় গুরুতর আহত পাঁচ জনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আহমদ আলী ও শিশু ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইজিবাইক চালক শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। এছাড়া আহত সাদেকুল ও প্রিয়াকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ঘটনার পর স্থানীয় লোকজন মাইক্রোবাস ও ট্রাকটি আটক করে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সামসুল আরেফিন বলেন, সড়ক দুর্ঘটনায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুজনের আগেই মৃত্যু হয়েছে। একজনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, মাইক্রোবাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে এক শিশুসহ দুইজন মৃত্যুর খবর পেয়েছি। হতাহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাইক্রোবাসে কারা ছিলেন, কীভাবে ঘটনা সংঘটিত হয়েছে, তদন্ত সাপেক্ষ বলা যাবে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের