অখ্যাত ফুটবলারের জোড়া গোল, ইউরোপায় প্রথম জয় ম্যানইউর

ইংলিশ প্রিমিয়ার লিগে অবস্থা ভালো নেই, এমনকি ইউরোপের দ্বিতীয় সারির ফুটবল লিগ ইউরোপা লিগে আগের তিন ম্যাচের একটিতেও জয় নেই। একের পর এক হারের ফলেই কোচ এরিক টেন হাগকে বরখাস্ত হতে হয়। অবশেষে ইউরোপা লিগে এসে প্রথম জয়ের দেখা পেলো ম্যানইউ।

ম্যানইউর আইভরিয়ান অখ্যাত ফরোয়ার্ড আমাদের জোড়া গোলে গ্রিক ক্লাব পিএওকে সোলানিকাকে ২-০ গোলে হারিয়েছে ম্যানইউ। টেন হাগের বিদায়ের পর অন্তর্ববর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়ের হাত ধরে বেশ ভালোই পারফরম্যান্স দেখাচ্ছে রেড ডেভিলরা।

ইউরোপা লিগে আগের তিন ম্যাচেই ড্র করেছিলো ম্যানইউ। আইভরি কোস্টের ফরোয়ার্ড আমাদ দিয়ালিও ম্যানইউকে চতুর্থ ম্যাচে এসে স্বস্তির জয় উপহার দিলেন।

ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয়ার্ধেই গোল দুটির দেখা পায় ম্যানইউ। ম্যাচের ৫০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের ক্রস থেকে ভেসে আসা বলে আমাদ দিয়ালিও দুর্দান্ত এক হেডে বল জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে। ৭৭তম মিনিটে দ্বিতীয় গোলও আসে আমাদের পা থেকে।

এই জয়ে ইউরোপা লিগে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৫তম স্থানে রয়েছে ম্যানইউ। তাদের প্রতিপক্ষ সালোনিকার ৪ ম্যাচে একটিও জয় নেই। ১টি ড্রয়ে অর্জন মাত্র ১ পয়েন্ট। রয়েছে ৩৩তম স্থনে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি