বৃষ্টিতে খেলা বন্ধ, ১ উইকেটের জন্য জয়ের অপেক্ষা বাংলাদেশের

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের দ্বারপ্রান্তে আছে বাংলাদেশ। জিততে হলে দরকার আর মাত্র ১ উইকেট। কিন্তু বৃষ্টির কারণে খেলা হঠাৎ বন্ধ হয়ে গেছে।

২৮৬ রান তাড়া করতে নেমে ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রান তুলেছে অজিরা। ৪৬ বলে আরও ৯৪ রান দরকার অস্ট্রেলিয়ার। ক্যামেরন গ্রিন ফিফটি করে একটা প্রান্ত ধরে রাখলেও জয় পাওয়া বলতে গেলে অসম্ভব সফরকারীদের। বৃষ্টি তাদের হার আটকে রেখেছে।

মিরপুরে ২৮৬ রান ডিফেন্ড করতে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু শর্টের উইকেট উপড়ে ফেলেন তাসকিন আহমেদ। ফলে রানের খাতায় কিছু যোগ হওয়ার আগেই উইকেট হারায় অজিরা।

পরের ওভারে আরও এক উইকেট। এবার মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ মার্নাস লাবুশেন (১)। আম্পায়ার শুরুতে আউট দেননি। পরে রিভিউ নিয়ে জেতে বাংলাদেশ। ফলে ২ রানে ২ উইকে হারায় সফরকারী দল।

এরপর অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন জশ ইংলিশ। নাহিদ রানার দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হন তিনি। রানার গতিতে ব্যাট পেতে দিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন ইংলিশ (১৯)। ৫১ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার।

মোসাদ্দেক হোসেন দীর্ঘ ৪ বছর পর দলে ফিরেছেন। খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংস। এরপর বল হাতে নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেয়েছেন এই অলরাউন্ডার।

মোসাদ্দেকের ঘূর্ণি বুঝতে না পেরে বোল্ড হন অস্ট্রেলিয়ার সেট ব্যাটার কপার কনোলি (৩৫)। একশর আগে (৯১ রানে) ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এরপর নাহিদ রানার গতিতে পরাস্ত হন অস্ট্রেলিয়ার আরও এক ব্যাটার। ফিফটি হাতছাড়া করেন অ্যালেক্স ক্যারে (৪৭)। এবারও পেসে ভড়কে দিন রানা। ক্যারে ব্যাট ছুইয়ে ক্যাচ দেন উইকেটরক্ষক লিটন দাসকে।

ম্যাট রেনশকে (২) এলবিডব্লিউ করেন মোসাদ্দেক। এরপর টানা দুই ওভারে দুই লোয়ার অর্ডারকে সাজঘরে ফেরান নাহিদ রানা। ১৫৬ রানে ৯ উইকেট হারানোর পর আর ম্যাচে ফেরার সুযোগ ছিল না অস্ট্রেলিয়ার।

ক্যামেরন গ্রিন পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করে যাচ্ছেন। একপ্রান্ত ধরে ফিফটি তুলে নেন তিনি ৬৪ বলে।

এর আগে মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে ২৮৪ রান করে বাংলাদেশ।

৭০ বলে ৮৬ রানের হার না মানা ইনিংস খেলেন দীর্ঘ ৪ বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন। এছাড়া নাজমুল হোসেন শান্ত করেন ৬৭ রান আর তানজিদ তামিমের ব্যাট থেকে আসে ৫৪। তাসকিন আহমেদ শেষ দিকে খেলেন ১৫ বলে ২০ রানের ইনিংস।

  • Related Posts

    ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারালো বাংলাদেশ

    সেই ২০০৫ সাল। কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া বধের গল্প। এরপর আর কখনও অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাতে পারেনি বাংলাদেশ। সেটিই ছিল প্রথম এবং একমাত্র জয়। এরপর কেটে গেছে ২১টি বছর। অবশেষে…

    Continue reading
    বিশ্বশান্তিতে শান্তিরক্ষীদের অবদান অনন্য: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারালো বাংলাদেশ

    ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারালো বাংলাদেশ

    বিশ্বশান্তিতে শান্তিরক্ষীদের অবদান অনন্য: প্রধানমন্ত্রী

    বিশ্বশান্তিতে শান্তিরক্ষীদের অবদান অনন্য: প্রধানমন্ত্রী

    ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা থামাবে ইসরায়েল, লেবাননে নতুন শর্ত

    ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা থামাবে ইসরায়েল, লেবাননে নতুন শর্ত

    আলোচনা শেষ পর্যায়ে, দুই-তিন দিনের মধ্যে চুক্তি হতে পারে: ট্রাম্প

    আলোচনা শেষ পর্যায়ে, দুই-তিন দিনের মধ্যে চুক্তি হতে পারে: ট্রাম্প

    বৃষ্টিতে খেলা বন্ধ, ১ উইকেটের জন্য জয়ের অপেক্ষা বাংলাদেশের

    বৃষ্টিতে খেলা বন্ধ, ১ উইকেটের জন্য জয়ের অপেক্ষা বাংলাদেশের

    বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার

    বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার

    মালয়েশিয়ায় নানা ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি, বাংলাদেশিসহ ৩০ বিদেশি আটক

    মালয়েশিয়ায় নানা ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি, বাংলাদেশিসহ ৩০ বিদেশি আটক

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুহত্যার বিচার আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধান বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

    মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট